সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোকে আইনি কাঠামোর আওতায় আনার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বাংলাদেশ সচিবালয় থেকে সভায় যোগ দেন। খবর বাসসের।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মন্ত্রিসভা আগামী দুই মাসের মধ্যে সকল ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানকে বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে।’

তিনি আরো বলেন, মন্ত্রিসভা ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় জামানত জমা দেয়ার ও নির্দেশ দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মন্ত্রিসভা ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে ব্যাপক প্রচারণা চালিয়ে জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিদেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের নির্দেশ

আপডেট সময় : ১১:২৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১