সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সামরিক আদালতে প্রথম সাক্ষ্য দিলেন সু চি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে উৎখাতের পর এই প্রথম জান্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন অং সান সু চি। প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে জান্তা গঠিত বিশেষ আদালতে সাক্ষ্য দেন সু চি।

গত জুন থেকে নেইপিদোর বিশেষ সামরিক আদালতে বিভিন্ন মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে।

ফেব্রুয়ারিতে সু চির দল একটি চিঠি প্রকাশ করে আন্তর্জাতিক সংগঠনকে জান্তার সঙ্গে সহযোগিতা না করার ডাক দিয়ে প্রতিবাদ উস্কে দিয়েছে-এমন অভিযোগ সু চি অস্বীকার করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তার আইনজীবী দলের এক সদস্য বলেন, সু চি খুব ভালোভাবেই নির্দোষ প্রমাণ করতে পেরেছেন।

আগামী সপ্তাহে আদালত এই মামলার সাক্ষ্য গ্রহণ বিষয়ক বিবরণী লিখিত আকারে প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। কোন মামলায় তিনি সাক্ষ্য দিয়েছেন, তা আদালত লিখিত আকারে প্রকাশের আগ পর্যন্ত জানা সম্ভব নয় বলে জানিয়েছে সূত্র।

সু চির বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লংঘন, অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। বিচারে সেনা সরকারের পক্ষে রায় এলে তাকে আমৃত্যু কারাগারে থাকতে হতে পারে।

গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে গৃহবন্দি আছেন সাবেক সরকারি দলের নেতা সু চি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সামরিক আদালতে প্রথম সাক্ষ্য দিলেন সু চি

আপডেট সময় : ০৯:৫৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১