সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের লজ্জার হার ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (২৪ অক্টোবর) ভারতকে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হারিয়েছে পাকিস্তান। ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য উদ্বোধনী জুটিতে ১৩ বল হাতে রেখেই পেরিয়েছে বাবর আজমের দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫১ রানের জবাব উদ্বোধনী জুটিতেই দিয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে পাকিস্তান দুই ওপেনার বাবর আজম ৬৮ ও মোহাম্মদ রিজওয়ান ৭৯ রান করেছেন। দুজনের ইনিংসেই ছিল ৬টি করে চারের মার। রিজওয়ান খেলেছেন ৫৫ বল ও বাবর ৫২ বল।

এর আগে পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি সংগ্রহ করে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে টিম ইন্ডিয়া। টস জিতে ফিল্ডিং করতে নেমে ভারত শিবিরে শুরুতেই আঘাত হানেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারের চতুর্থ বলেই রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তান পেসার। গোল্ডেন ডাক দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। এরপরের ওভারে বল হাতে নিয়েই লোকেশ রাহুলকে সরাসরি বোল্ড করেন আফ্রিদি। তার জোড়া আঘাতে অনেকটা চাপের মধ্যে পড়ে যায় টিম ইন্ডিয়া।

প্রথম এক ওভারে ভারত তুলে মাত্র ১ রান। দুই ওভার শেষে স্কোর বোর্ডে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬। দলীয় ৩১ রানে সুরিয়া কুমার যাদবকে উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানান হাসান আলি। ৮ বলে ১১ রানে প্যাভিলিয়নের পথে হাঁটেন সুরিয়া। এরপর বিরাট ও পন্ত মিলে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। দু’জনে মিলে গড়ে তুলেন ৫৪ রানের জুটি। এ সময় তুলনামূলক মেরে খেলতে থাকা রিশাভ পযর্ন্ত বিদায় নেন শাদাব খানের বলে। পন্ত ৩০ বলে করেন ৩৯ রান।

পন্ত ফিরে গেলেও স্কোর বড় করতে থাকেন কোহলি। ৪৫ বলে ৪ চার ও এক ছয়ে অর্ধশতক পূরণ করেন তিনি। অন্য প্রান্তে থাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি জাদেজা। ১৩ বলে ১৩ রান করে হাসান আলির বলে মোহাম্মদ নেওয়াজের ক্যাচ হয়ে ফিরেন তিনি।

আফ্রিদি শেষ দিকে তুলে নেন পাকিস্তানের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা কোহলিকেও। উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। ফেরার আগে ৪৯ বলে করেন ৫৭ রান। এরপর হার্দিক পান্ডিয়ার ১১ ও ভুবনেশ্বর কুমারের ৫ রানে ভর করে ১৫১ রানে পৌঁছায় বিরাট কোহলির দল। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন আফ্রিদি। ৪ ওভারে তিনি রান খরচ করেন ৩১ রান। দুই উইকেট নেন হাসান আলি। একটি করে উইকেট পান শাদাব খান ও হারিস রউফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের লজ্জার হার ভারতের

আপডেট সময় : ০৫:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১