সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শিশুদের প্রতিভা বিকশিত করতে পারলে জঙ্গিবাদ কমবে: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
শিশুদের প্রতিভা বিকশিত করতে পারলে জঙ্গিবাদ কমবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে জঙ্গিবাদ কমে যাবে যদি আমরা শিশুদের প্রতিভা বিকশিত করতে পারি। তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারি। শিশু সংগঠক, ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এই স্মরণ সভার আয়োজন করে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ), ঢাকা।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান বলেন, দাদু ভাই তার কাজের প্রতি একনিষ্ঠ ও দায়িত্বশীল ছিলেন। তিনি শিশুদের নিয়ে কাজ করেছেন। তাই তিনি বেশি শ্রদ্ধার পাত্র।

তিনি বলেন, অনেকেই শিশু সংগঠক হিসেবে কাজ করছেন, জড়িত রয়েছেন। তাদের বিকাশের জন্য কাজ করছেন কিন্তু শিশুদের জন্য এখন কাগজে তেমন কিছু দেখা যায় না। তাই সাংবাদিক, মালিকসহ সবাইকে সংবাদপত্রে শিশুদের পাতাটি চালুর অনুরোধ জানাচ্ছি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য নতুন কুড়িসহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। সেগুলো নতুন করে চালু করবো।

দৈনিক বর্তমানের নির্বাহী সম্পাদক ও এনবিজেএফের সিনিয়র সহ-সভাপতি নজমুল হক সরকারের সভাপতিত্বে ও এনবিজেএফের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ এনবিজেএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশুদের প্রতিভা বিকশিত করতে পারলে জঙ্গিবাদ কমবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১