সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

জি বাংলার পর সম্প্রচারে স্টার জলসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ক্লিনফিড দিয়ে বাংলাদেশে জি বাংলার সম্প্রচার শুরুর পর এবার চালু হয়েছে স্টার জলসা। শনিবার (১৬ অক্টোবর) রাত থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ।

তিনি বলেন, গতকাল রাত থেকে ক্লিনফিড দিয়ে সম্প্রচার শুরু করেছে স্টার জলসা। এর একদিন আগে জি বাংলার সম্প্রচার শুরু করে। এখন থেকে বাংলাদেশে বিদেশি যে চ্যানেলই সম্প্রচারে আসবে তাদের ক্লিনফিড দিয়েই আসতে হবে।

জানা গেছে, স্টার জলসার বাংলাদেশে পরিবেশক জাদু ভিশন। আর জি বাংলার পরিবেশক মিডিয়া কেয়ার। স্টার জলসা থেকে ক্লিনফিড পেলেও চালাতে পারছেন না অনেক ক্যাবল অপারেটর। এর আগে জি বাংলা থেকে ক্লিনফিড পেলেও অনেক ক্যাবল অপারেটর সেটি চালাতে পারছিলেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্যাবল অপারেটর জানান, স্টার জলসার ক্লিনফিড পেলেও রাতে তারা অনেক জায়গায় বিজ্ঞাপন চালাচ্ছেন। ফলে অনেকে চ্যানেলটি চালাচ্ছেন না।

সরকারি নির্দেশনা মেনে গত ১ অক্টোবর থেকে অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন বাংলাদেশের ক্যাবল অপারেটররা।

পরে গত ৫ অক্টোবর সব চ্যানেল বন্ধ না রেখে বিজ্ঞাপনবিহীন (ক্লিনফিড) বিদেশি টিভি চ্যানেলে বা অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের একটি চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জি বাংলার পর সম্প্রচারে স্টার জলসা

আপডেট সময় : ০৯:১৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১