সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মাস্ক পরার বিধিনিষেধ তুলে নিচ্ছে সৌদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সৌদি আরবে করোনার বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিল করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) থেকে এ শিথিলতা কার্যকর হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, যে কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। খবর আরব নিউজের।

তবে কিছু জায়গায় বিশেষ করে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে আর মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না। সেখানে সব ভ্রমণকারী ও স্টাফদের মাস্ক পরতে হবে। এছাড়াও পূর্ণ ধারণ ক্ষমতা অনুযায়ী মসজিদ দুইটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপ ব্যবহার করে আগেই বুকিং দিতে হবে।

সামাজিক দূরত্বের ক্ষেত্রেও মানতে হবে না কোনো বাধ্যবাধকতা। পরিবহন, রেস্তোরাঁ, সিনেমাসহ সব জায়গাই চলা যাবে স্বাধীনভাবে। পূর্ণ ধারণ ক্ষমতা নিয়ে খোলা থাকবে কমিউনিটি সেন্টারগুলোও।

দেশটিতে ব্যাপক হারে টিকা কর্মসূচি চালানোর কারণে করোনা শনাক্তের হার এরই মধ্যে কমে এসেছে। করোনা মহামারি শুরুর পর কঠোর বিধিনিষেধ জারি করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। তবে শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘ ১৮ মাস পর করোনার বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয়। যারা দুই ডোজ টিকা নিয়েছে তারাই কেবল এই সুবিধা পাবেন।

এসময় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা আক্রান্তের হার পর্যবেক্ষণ করবে। বিধিনিষেধ শিথিলের করণে কোথাও যদি সংক্রমণ বাড়ার খবর পাওয়া যায় তাহলে আবার যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাস্ক পরার বিধিনিষেধ তুলে নিচ্ছে সৌদি

আপডেট সময় : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১