সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বিশ্বকাপের সেরা দশ ক্রিকেটারের তালিকায় সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সপ্তাহ ঘুরলেই শুরু হবে জমজমাট এই বৈশ্বিক টুর্নামেন্টের সপ্তম আসর।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ছয় আসরে দ্যুতি ছড়ানো সেরা দশ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যাদেরকে নাম দেওয়া হয়েছে ‘লিডিং লাইট’ হিসেবে।

আইসিসির এই দ্যুতি ছড়ানো ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

বিশ্বকাপের আগের ছয় আসরে ব্যাটে-বলে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত ছয় আসরে ২৫ ম্যাচ খেলে ৫৬৭ রান ও ৩০ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইসিসির লিডিং লাইটের তালিকায় সাকিবের ব্যাপারে বলা হয়েছে, ‘সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় সাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার, যিনি কখনো ক্রিকেটের আধুনিকতম এই সংস্করণের সেমিফাইনাল খেলেননি। এটাই সাকিবের অন্যতম কৃতিত্ব যে তুলনামূলক কম শক্তির দলে খেলেও নিজেকে বারবার মেলে ধরেছেন তিনি।’

এছাড়া ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে খেলা আট ক্রিকেটারের মধ্যে একজন সাকিব, যিনি এবারের সপ্তম আসরেও খেলতে যাচ্ছেন।

দুই বছর আগে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে যেমন ব্যাটে-বলে জ্বলে উঠেছিলেন সাকিব, সে ধারাবাহিকতা এবারও বজায় রাখতে পারলে বিশ্ব মঞ্চে নিজের পরিসংখ্যান আরও সমৃদ্ধ করবেন তিনি।

এদিকে, আইসিসির লিডিং লাইটের তালিকায় সাকিব ছাড়াও ভারত থেকে ১ জন, শ্রীলঙ্কা থেকে সর্বোচ্চ ৩ জন, পাকিস্তান থেকে ১ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ২ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ১ জন এবং ইংল্যান্ড থেকে ১ জন নির্বাচিত হয়েছেন।

সাকিব ছাড়া লিডিং লাইটের বাকি ৯ ক্রিকেটার

পাকিস্তানের শহিদ আফ্রিদি -যিনি এ পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ৩৪ ম্যাচে করেছেন ৫৪৬ রান এবং নিয়েছেন ৩৯ উইকেট।

শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে -যিনি এ পর্যন্ত ৩১ ম্যাচে ১০১৬ রান করেছেন। এছাড়া তিলকারত্নে দিলশান -যিনি ৩৫ ম্যাচে ৮৯৭ রান করেছেন। ৩১ ম্যাচে ৩৮ উইকেট শিকার করে তালিকায় আছেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল -২৮ ম্যাচ খেলে যার রান ৯২০। ক্যারিবীয় আরেক কিংবদন্তি ক্রিকেটার স্যামুয়েল ভাদ্রিও আছেন তালিকায়। যিনি ১৫ ম্যাচ খেলে ২৪ উইকেট শিকার করেছেন।

দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স -যিনি ৩০ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৭১৭ রান ও ক্যাচ নিয়েছেন ৩০টি। এছাড়া বিরাট কোহলি -১৬ ম্যাচে যার রান ৭৭৭।
সবশেষ আছেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন -যিনি ১৫ ম্যাচে ৫৮০ রান সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপের সেরা দশ ক্রিকেটারের তালিকায় সাকিব

আপডেট সময় : ০৫:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১