সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কোটি টাকার স্টেডিয়াম এখন লাউ চাষের জমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
খানেওয়াল ক্রিকেট স্টেডিয়াম অযত্নে এখন পরিণত হয়েছে কৃষিজমিতে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থান এই মাঠের, যা নির্মাণ করা হয়েছিল কোটি টাকা খরচ করে।

পাকিস্তানকে ক্রিকেটের অন্যতম উর্বর ভূমি মনে করা হয়। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে তারা। সেই দলের নেতৃত্বে ছিলেন ইমরান খান, যাকে এখন পর্যন্ত অন্যতম অলরাউন্ডার ও ক্রিকেটীয় ব্যক্তিত্ব বলে মনে করা হয়। ইমরান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ২০১৮ সালে নেতৃত্বে বসেন তিনি। মনে করা হয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার পাকিস্তানের ক্রিকেটে প্রভূত উন্নতি নিয়ে আসবেন তিনি। কিন্তু হচ্ছে তার উলটো!

ক্ষমতায় আশার পর কোথায় স্টেডিয়াম নির্মাণ, ভালো প্রশিক্ষক নিয়োগ, খেলোয়াড়দের অনুশীলনের জন্য পরিকাঠামোর উন্নতি ইত্যাদি ক্ষেত্রে কাজ করবেন, এখানে কিনা ইমরান রয়েছেন এসব থেকে দূরে। ক্রিকেটীয় কোনো কার্যক্রম নেই, গ্যালারি থেকে দর্শকদের চিৎকার নেই।

খানেওয়াল স্টেডিয়ামের অবস্থা বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকলেও ভেতরে গেলেই অব পরিষ্কার। একসময়ের সবুজ ঘাসে আবৃত মাঠ এখন উর্বর চাষের জমিতে পরিণত হয়েছে। যেখানে চাষ করা হচ্ছে লাউ, বেগুন, মরিচ থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজি। এই ঘটনা লোকচক্ষুর নজরে আশার পর সমালোচনার শিকার হচ্ছেন ইমরান।
অথচ পাকিস্তানকে শিরোপা জেতানোর পর দেশের মানুষের কাছে ক্রিকেটীয় আদর্শরূপে আবির্ভূত হন ইমরান। এখন সেই ইমরানের ক্ষমতার আমলেই বেহাল দশা পাকিস্তানের অন্যতম জনপ্রিয় খেলাটির।

মূলত ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের হামলার পর পাকিস্তানে দীর্ঘদিন খেলা অনুষ্ঠিত হয়নি। সেই ঘটনার রেশ ধরেই ঘরোয়া ক্রিকেটের জন্য নির্মিত খানেওয়াল স্টেডিয়াম চাষের জমিতে পরিণত হতে থাকে। এখন দেশে ক্রিকেট ফিরলেও মাঠের অবস্থা ভালো হয়নি। দিনকে দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

করোনাভাইরাসের আগমণের পর খানেওয়াল স্টেডিয়ামের অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করে। অন্যান্য স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ হলেও খানেওয়াল থাকে আগের মতোই। দীর্ঘ সময় কোনোরকম রক্ষণাবেক্ষণ না হওয়ায় এমনিতেই মাঠ ঘাসে ভরে গিয়েছিল। তার ওপর কোনো নিরাপত্তারক্ষী না থাকায় আশপাশের বাসিন্দারা একে একে এই মাঠেই চাষাবাদ শুরু করে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোটি টাকার স্টেডিয়াম এখন লাউ চাষের জমি

আপডেট সময় : ০৮:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১