সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাবনাময় ভেন্যু হতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশাল জেলা স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাবনাময় একটি ভেন্যু হতে পারে বলে মনে করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শনিবার দুপুরে বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক আলমগীর হোসেন খান আলোর সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রতিদিনকে দেয়া এক সাক্ষাৎকারে হার্ডহিটার ব্যাটসম্যান আশরাফুল বলেন, গত ৩ বছর ধরে বরিশাল বিভাগীয় দলের হয়ে খেলছেন। আসন্ন মৌসুমে বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক গ্রাউন্ড হিসেবে তুলে ধরা হবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, ‘বরিশালে ভালো মানের আবাসিক হোটেল আছে।

ঢাকা থেকে বরিশাল আসতে ফ্লাইটে মাত্র ২০ মিনিট সময় লাগে। স্টেডিয়ামের মাঠটিও ভালো আছে। এখন যদি ড্রেসিং সিস্টেম ভালো করে, ইনডোর, জিম ফ্যাসিলিটি এবং সুইমিং পুল করা হয় তাহলে বরিশাল স্টেডিয়াম একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হতে পারে। কারণ নদী তীরবর্তী মনোরম প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর স্টেডিয়াম দেশের আর কোথাও নেই।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি সব জায়গায় খেলে অভ্যস্ত। আমার কাছে মনে হয়েছে বরিশালের এই স্টেডিয়ামটা একটা উদাহরণ হতে পারে বাংলাদেশের জন্য। ’ বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বানানোর একটা বড় সুযোগ আছে বলে তিনি মনে করেন।

ক্রিকেটার আশরাফুল বলেন, ‌‘বরিশাল থেকে কামরুল ইসলাম রাব্বি ও ফজলে রাব্বি বাংলাদেশ ক্রিকেট দলে খেলেছেন।

তানভীর অনূর্ধ্ব-১৯ দলে খেলছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। স্থানীয়ভাবে সুযোগ সুবিধা যত বাড়ানো হবে, তত প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। ’ এ বিষয়ে সবার নজর দেয়া উচিত বলে মনে করেন এক সময়ের সাড়া জাগানো ক্রিকেটার আশরাফুল।
সাক্ষাৎকার প্রদানের সময় বিসিবির নবনির্বাচিত পরিচালক আলমগীর হোসেন খান আলো‌সহ অন্যান্যরা তার পাশে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাবনাময় ভেন্যু হতে পারে

আপডেট সময় : ১০:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১