সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মাদক পার্টি’ থেকে শাহরুখপুত্র আরিয়ান আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বিলাসবহুল এক প্রমোদতরীর মাদক পার্টি থেকে আটকের পর টানা ৬ ঘণ্টা জেরার পর মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন বলিউড স্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। শনিবার রাতে শাহরুখপুত্রকে মুম্বাইয়ের কর্ডেলিয়া নামে এক প্রমোদতরী থেকে আটক করে ভারতের মাদকবিরোধী সংস্থা-এনসিবি।
আজ রোববার (০৩ অক্টোবর) সকাল থেকেই তাকে জেরা করা হয়। এনসিবি কর্মকর্তাদের প্রায় ছয় ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, প্রমোদতরীর মাদক পার্টিতে তিনি মাদক নিয়েছেন।

এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি এনবিসি। কিছু জানানো হয়নি শাহরুখের পরিবারের পক্ষ থেকেও।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনো প্রবেশমূল্য ছাড়াই প্রবেশ করেছিলেন আরিয়ান। তিনি নিজেই নাকি জেরায় স্বীকার করেছেন এ কথা।

এনসিবি খতিয়ে দেখছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন— এসব কিছু নিয়েও এখন তদন্ত চলছে।

কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কিনা, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের।

আরিয়ানের বিরুদ্ধে ‘নারকোটিকস ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনে মামলা হতে পারে।

কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরীর পার্টিতে উপস্থিত ছিলেন আরও বেশ কিছু তারকা। কিন্তু এনসিবি যখন হানা দেয়, তখন মাদক সেবন করতে দেখা যায়নি তাদের। আপাতত আরিয়ানের থেকেই এ পার্টি সম্পর্কে নানা ধরনের তথ্য নেওয়ার চেষ্টায় রয়েছেন এনসিবির কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক পার্টি’ থেকে শাহরুখপুত্র আরিয়ান আটক।

আপডেট সময় : ০৯:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১