সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মাস্ক পরায় দম্পতিকে রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দিলেন মালিক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হ্যাং টাইম বার অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে নাটালি ওয়েস্টার ও তার স্বামী খেতে যান। বাসায় থাকা অসুস্থ শিশু সন্তানের কথা চিন্তা করে সদ্য বাবা-মা হওয়া এই দম্পতি মাস্ক পরেই রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ওই দম্পতিকে মাস্ক পরতে দেখে ক্ষেপে গিয়ে তাড়িয়ে দিলেন রেস্টুরেন্টের মালিক।

বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসায় থাকা অসুস্থ শিশু সন্তানের কথা চিন্তা করে সদ্য বাবা-মা হওয়া নাটালি ওয়েস্টার ও তার স্বামী মাস্ক পরেই রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এসময় রেস্টুরেন্টের এক কর্মী নাটালির কাছে এসে তাদের মাস্ক খোলার অনুরোধ জানান। মাস্ক না খোলায় তাদের চলে যেতে বলা হয়। রেস্টুরেন্টের মালিকও ১০ সেপ্টেম্বরের ওই ঘটনা নিশ্চিত করেছেন।
রেস্টুরেন্টের মালিক টম স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জানান, রক্ত, ঘাম আর চোখের পানি এক করে আমি এই ব্যবসা দাঁড় করিয়েছি। আমি চাই না কেউ মাস্ক পরে এখানে আসুন।

তিনি বলেন, কেউ পোশাকের নীতিমালা না মানলে তাদের সঙ্গে লেনদেন না করার সম্পূর্ণ অধিকার তার আছে। তাদের রেস্টুরেন্টে আসা সবাইকে দরজার কাছ থেকেই মাস্ক খুলে ভেতরে প্রবেশের ব্যাপারে বলা হয়।

রেস্টুরেন্টের মালিক আরও বলেন, আমার মনে হয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরাটাই হাস্যকর বিষয়।

তাই সেই রাতে তারা যখন মাস্ক পরে ভেতরে প্রবেশ করলেন, আমি তাদের মাস্ক খুলতে বলি। কিন্তু তারা বিষয়টি না মানায় তাদের রেস্টুরেন্ট ছেড়ে চলে যেতে বলা হয়। তবে ওই দম্পতি যে অসুস্থ সন্তানের সুরক্ষার জন্য মাস্ক পরে এসেছিলেন, তা জানতেন না বলে দাবি করেছেন রেস্টুরেন্ট মালিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাস্ক পরায় দম্পতিকে রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দিলেন মালিক।

আপডেট সময় : ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১