সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১০ কোটিতে বিক্রি হলো যে কয়েন//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অনলাইন নিলামে ১ রুপির একটি কয়েন ১০ কোটি রুপিতে বিক্রি হলো ভারতে। জানা গেছে, কয়েনটির বয়স ১৩৬ বছর। যার এক পিঠে খোদাই করা আছে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ছবি, অপর পিঠে ইংরেজী অক্ষরে লেখা ‘ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫’। কিন্তু অ্যান্টিক এই কয়েনটির ক্রেতা ও বিক্রেতা উভয়ের নাম গোপন রাখা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

দেখা গেছে, শত বছরেরও বেশি এই কয়েনটি পরিধিতে ভারতের বর্তমান ১ রুপির কয়েনের চেয়ে কিছুটা বড়। প্রাচীন মুদ্রা বিশেষজ্ঞদের ধারণা, ভারতে ব্রিটিশ শাসনামলে ১৮৮৫ সালে মুম্বাইয়ে তৈরি করা হয়েছিল এই কয়েনটি। তার ৯ বছর আগেই ভারতীয় মুদ্রায় সামান্য পরিবর্তন এসেছিল। ব্রিটিশশাসিত ভারতের মুদ্রায় রানি ভিক্টোরিয়ার বদলে লেখা শুরু হয়েছিল সম্রাজ্ঞী ভিক্টোরিয়া বা ‘ভিক্টোরিয়া এমপ্রেস’। নিলামে ওঠা কয়েনটি সেই সময়কালের।
ইন্টারনেটের একটি পুরনো মুদ্রা কেনা-বেচার সাইটে কয়েনের ছবি পোস্ট করেছিলেন এক সংগ্রাহক। এরপরই কয়েনটি কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সংগ্রাহকদের মধ্যে। এর আগে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের ১৯৩৩ সালের একটি কয়েন এক কোটি ৮৯ লক্ষ ডলারে বিক্রি হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩৮ কোটি রুপির সমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০ কোটিতে বিক্রি হলো যে কয়েন//

আপডেট সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১