সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

নিউ ইয়র্কে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এ ঘটনা ঘটে। বিকালে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছিলেন। অদূরেই বিএনপি, যুবদল, জাসাসের নেতা-কর্মীরা জড়ো হয়ে পাল্টা স্লোগান শুরু করলে উত্তেজনা তৈরি হয়। এরপর দুই পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা, ধাক্কা-ধাক্কি এবং মারপিটের ঘটনা ঘটে। এতে খবর পেয়ে শতাধিক পুলিশ ঘটনাস্থলে হাজির বেষ্টনী তৈরি করে। তার মধ্যেই দুই পক্ষ আক্রমণাত্মক স্লোগান দিতে থাকে। এ পরিস্থিতিতে রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত যানবাহন চলাচলে বিঘœ ঘটে।
এ পরিস্থিতিতে পথচারীরা হতভম্ব হয়ে পড়েন। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। কাছের রেস্তোরাঁ বা দোকানে যারা ছিলেন, তারা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এ সময় ৩৭ এভিনিউ এবং ৭৩স্ট্রিটে যানবাহান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের রাস্তায় থমকে দাঁড়ায় গাড়ি।
বিএনপির মিছিলে ছিলেন গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, মিল্টন ভূইয়া, গোলাম ফারুক শাহীন, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, মোশারফ হোসেন সবুজ, জসীম ভূইয়া, কাজী আজম, মাকসুদ চৌধুরী, কাজী আসাদুল্লাহ, রুহুল আমিন নাসির, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জনি।
অন্যদিকে আওয়ামী লীগের মিছিলে ছিলেন ড. সিদ্দিকুর রহমান, প্রদীপ কর, কাজী কয়েস, মোহাম্মদ আলী সিদ্দিকী, জাকারিয়া চৌধুরী, আব্দুল কাদের মিয়া, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, আমিনুল ইসলাম কলিন্স, মোর্শেদা জামান, সুব্রত তালুকদার, নূরল আমিন বাবু, যুবলীগ নেতা ইফজাল চৌধুরী, জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা দরুদ মিয়া রনেল। উত্তেজনার খবর পেয়েই শতাধিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু পুলিশের ঘেরাওয়ের মধ্যেই দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান চালিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে তারা ধীরে ধীরে ওই এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা।
অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়েই নিউ ইয়র্কে উত্তেজনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউ ইয়র্কে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ।

আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১