সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সু চিকে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করছে সামরিক জান্তা : আইনজীবী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নতুন করে দুর্নীতির আরও চারটি অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেত্রী অং সান সু চিকে বিরুদ্ধে। এসব মামলায় আগামী ১ অক্টোবর রাজধানী নেপিদোতে তার বিচারকাজ শুরু হবে। খবর এএফপির।

ইতোমধ্যে সু চির বিরুদ্ধে যেসব মামলা চলছে তার পাশাপাশি এসব অভিযোগের বিচারে সেনা সরকারের পক্ষে রায় এলে আমৃত্যু কারাগারে থাকতে হতে পারে সু চিকে বলে জানিয়েছেন তার আইনজীবী খিন মং ঝাও।

তিনি আরও জানিয়েছেন, ‘শান্তিতে নোবেল জয়ী ৭৬ বয়সী গৃহবন্দি সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির বিচারকাজ দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিটির জন্য ১৫ বছরের সাজা হতে পারে তার। ’

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ক্ষমতা হারানো পর সু চির বিরুদ্ধে তখন থেকেই বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে গত বছরের নির্বাচনে করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সেনা সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সু চিকে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করছে সামরিক জান্তা : আইনজীবী।

আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১