সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, নিহত ৪০।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক,: ইন্দোনেশিয়ার ব্যান্টেন প্রদেশের একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

বুধবার (৮ সেটেম্বর) সকালে এ হতাহতের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির সরকারি এক মুখপাত্র।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি বলেন, তানজেরাং কারাগারের সি-ব্লকে মঙ্গলবার দিনগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই আগুন লাগে।

কী কারণে কারাগারে আগুন লেগেছে, তা নির্ণয়ে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কারাগারের যে অংশে আগুন লেগেছে, সেখানে মাদক মামলার আসামিদের রাখা হয়েছিল। এর ধারণ ক্ষমতা ১২২ জন। তবে আগুনের সময় সেখানে কতজন ছিলেন, তা জানা যায়নি।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার কারাগারগুলোতে সাধারণত ধারণক্ষমতার চেয়ে বেশি লোককে আটক রাখা হয়।

কমপাস টিভির একটি ভিডিওতে দেখা যায়, কারাগারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিহত হয়েছেন ৪১ জন। আর গুরুতর আহত হয়েছেন ৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, নিহত ৪০।

আপডেট সময় : ০৮:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১