সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

পিছিয়ে গেল বিশ্বকাপ দল ঘোষণার সময়, হঠাৎ দুশ্চিন্তায় নির্বাচকরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
শোনা গিয়েছিল, ৬ বা ৭ সেপ্টেম্বর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হবে। সেটা উড়ো খবর ছিল না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অপর নির্বাচক হাবিবুল বাশার সুমনই জানিয়েছিলেন, রোববারের মধ্যে বসে তারা দল চূড়ান্ত করে ফেলবেন।

শনিবার বিকেলে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, রোববার তারা দল চূড়ান্ত করবেন। ৬ বা ৭ সেপ্টেম্বরের মধ্যেই হয়তো দল ঘোষণা হয়ে যাবে।

শুধু দল চূড়ান্ত করার কথাই নয়। দলের গঠনশৈলি কেমন হবে; কজন ব্যাটসম্যান, কজন পেসার, কজন স্পিনার, অলরাউন্ডার ও উইকেটকিপার নেয়া হবে, তারও একটা পূর্ব ধারণা দিয়েছিলেন বাশার।

এদিকে, শনিবার রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের বলেছিলেন, ‌‘সব কিছু ঠিক থাকলে আমরা ৬ সেপ্টেম্বরের ভেতর সব কিছু ঠিক করে ফেলব। আপনারা (মিডিয়া) ৬ তারিখের মধ্যে দল পেতে পারেন।’

সেই কথার সূত্র ধরেই আজ (সোমবার) সকাল থেকেই মিডিয়া হাউজগুলোয় অন্যরকম প্রাণচাঞ্চল্য। কখন হবে দল ঘোষণা? সকাল, দুপুরে নাকি সন্ধ্যায়? খোঁজ নিয়ে মিললো অন্য খবর।

সকাল গড়িয়ে দুপুর নামার আগেই বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, ‌‘নাহ, আজ দল ঘোষণার কোনোই সম্ভাবনা নেই।’

যিনি জানিয়েছিলেন ৬ সেপ্টেম্বরের মধ্যে দল পেয়ে যাবেন, সেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও অন্য সুর। আজ দুপুরে নান্নু জাগো নিউজকে জানান, ‘আমরা ৫ সেপ্টেম্বরের মধ্যে দল সাজানো আর ক্রিকেটার নির্বাচনের কাজ সেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। তাই আজ আর দল ঘোষণার সম্ভাবনা নেই। আমরা বোর্ডে দলই জমা দেইনি।’

নান্নুর কথায় পরিষ্কার, গতকাল বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে থেমে গেছে দল সাজানোর কাজ। রোববার আর এটা নিয়ে তেমন কথাবার্তা হয়নি। সরাসরি না বললেও বর্তমান প্রেক্ষাপটে বিশ্বকাপ দল সাজাতে আরও দুই-একদিন লাগবে; এমন আভাস প্রধান নির্বাচকের।

তবে নান্নুর শেষ কথা, ‌‘৮ সেপ্টেম্বর পরের ম্যাচের দিন মাঠে খেলা দেখতে আসবেন বোর্ড প্রেসিডেন্ট। হয়তো সেদিন মাঠেই বিসিবি সভাপতির অনুমোদন হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিছিয়ে গেল বিশ্বকাপ দল ঘোষণার সময়, হঠাৎ দুশ্চিন্তায় নির্বাচকরা।

আপডেট সময় : ০৮:৫১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১