সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

গ্রেফতার এড়াতে দ্রুত ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকার প্রায় দুই মাস পর বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় মাঠে নামে দুই দল। কোয়ারেন্টাইন বিতর্কে ম্যাচ মাঠে গড়ানোর ৫ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায়। সাইডলাইনে চলে হাতাহাতি ও বাকবিতণ্ডা।

একটা সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ছেড়ে উঠে যান। শেষ পর্যন্ত ম্যাচটি মাঝপথে বাতিল হয়ে যায়।
মূলত কোয়ারেন্টাইন কাণ্ডে ম্যাচটি বাতিল হয়েছে। ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার ৪ খেলোয়ার কোয়ারেন্টিনবিধি ভেঙেছেন অভিযোগ আনে ব্রাজিলের স্বাস্থ্যকর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় কনমেবল।

ম্যাচ স্থগিতের পরপরই স্টেডিয়াম ছাড়ে আর্জেন্টিনা দল। আর স্টেডিয়াম ছাড়ার পাঁচ ঘণ্টা পরই ভাড়া করা বিমানে করে ব্রাজিল ছেড়েছেন তারা।

আর্জেন্টিনা দলের এতো দ্রুত দেশ ছাড়ার কারণ কী – সে প্রশ্ন উঠেছে।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের কঠোর কোয়ারেন্টাইনবিধি ভাঙার কারণে আর্জেন্টাইন ওই চার ফুটবলার গ্রেফতার হতে পারতেন। অভিযোগ উঠেছে, ইমিগ্রেশনের কাছে তথ্য গোপন করেছে আর্জেন্টিনা দল। নয়তো বিমানবন্দরেই বাধা পেতেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে ব্রাজিল পুলিশ আর্জেন্টিনা টিম হোটেলেও গিয়েছিল। কিন্তু তার আগেই দল নিয়ে বিমানে চড়েন আর্জেন্টাইন কোচ স্কালোনি।
সূত্র : গোল ডটকম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রেফতার এড়াতে দ্রুত ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল।

আপডেট সময় : ১১:৫১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১