সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সিলেটের ভাটেরায় ট্রেনের ধাক্কায় নিহত ৩ জন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: এক সপ্তাহ আগ থেকে আত্মীয়ের বিয়েতে যাবেন দিনকক্ষণ ঠিক করে রেখে ছিলেন সিলেটের আম্বারখানার এলাকার লোহার পাড়ার বাসিন্দা ফরিদ মিয়ার পরিবার। কিন্তু এ আনন্দকে ট্রেনের ধাক্কায় সব কিছু তছনছ করে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরার হোসেনপুর নামক স্থানে একটি মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হন তিনজন। নিহতদের মধ্যে বাবা ছেলেও রয়েছেন। তারা সিলেটের আম্বরখানা এলাকার লোহার পাড়ার বাসিন্দা। নিহতরা হলেন ফরিদ মিয়া (৪৮) ও তার ছেলে আফিফ (৮)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ দাস ৩ জন মৃত্যুর কথা জানালেও বেলা আড়াইটায় সিলেট ওসমানী হাসপাতালে গিয়ে দুজনের লাশ পাওয়া যায়। এছাড়া আহত অবস্থায় ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে উপস্থিত ফরিদ মিয়ার বোনের মেয়ে তানজিনা বেগম বলেন, দুটি মাইক্রোবাসে করে তারা সকলে ভাটেরায় এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। একটি মাইক্রোবাস আগে ছিলো। পেছনের নোহা মাইক্রোবাসকে ট্রেন ধাক্কা দেয়। এতে আমার মামা ও মামাত ভাই নিহত হন। এছাড়া মামি, মামাতো বোন, খালাসহ ৬ জন আহত হন।
আড়াইটা পর্যন্ত হাসপাতালে দুটি মরদেহ আসার কথা জানিয়ে ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল মিয়া। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন তিনি। এদিকে দুর্ঘটনার পর সিলেটের পথে রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও পরে তা ফের চালু জয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের ভাটেরায় ট্রেনের ধাক্কায় নিহত ৩ জন।

আপডেট সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১