সংবাদ শিরোনাম ::
অসুস্থ তোফায়েল, চিকিৎসার জন্য যাচ্ছেন নয়াদিল্লি।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৮৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক, : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ অসুস্থ। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) চিকিৎসার জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন তিনি।
তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এর আগে তাঁর হার্টে রিং বসানো হয়েছিল।
সেটা চেকআপের জন্য তিনি আজ সকাল ১১টার ফ্লাইটে নয়াদিল্লি যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন।


























