সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

টিকার সুরক্ষা ভেদ করা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে আতংক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মহামারি করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। করোনায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশংকায় ইতোমধ্যেই চিন্তায় রয়েছে তারা। এরমধ্যেই টিকার সুরক্ষা ভেদ করা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতংকে রয়েছে দেশটি, নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।

করোনার নতুন রূপ সি.১.২ উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। ভাইরাসটির এই নতুন রূপ টিকার সুরক্ষাও ভেদ করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। তাই ঝুঁকি নিতে না চেয়ে ভারত সিদ্ধান্ত নিয়েছে, দেশটিতে আসা আরও সাতটি দেশের যাত্রীদের করোনা পরীক্ষায় কড়াকড়ি করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাতটি দেশের যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষার ফল ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে, তা গ্রাহ্য হবে না বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে শুধু যুক্তরাজ্য, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর যাত্রীদের ক্ষেত্রেই এই নিয়ম চালু ছিল। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও চালু হলো নতুন নিয়ম।

করোনার এই নতুন রূপ দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়। এরপর থেকে, চীন, কঙ্গো, মরিশাস, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডেও পাওয়া যায় সি.১.২। তাই ভারত নতুন নির্দেশিকায় জানিয়েছে, এই দেশগুলো থেকে ভারতের বিমানে তারাই উঠতে পারবেন, যাদের করোনার উপসর্গ নেই। তবে তার পরেও ভারতে আসার পর করোনা পরীক্ষা করানো হবে যাত্রীদের।

সি.১.২ নামের করোনার নতুন ভ্যারিয়েন্ট পর্যবেক্ষণ ডব্লিউএইচও। গত বুধবার (১ সেপ্টেম্বর) এ ভ্যারিয়েন্টের খবর প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ দেখা যায়। তবে ডব্লিউএইচও জানিয়েছে, এটি নিয়ে উদ্বেগের কিছু নেই। গত জুলাই থেকে এ ভ্যারিয়েন্ট নিয়ে ডব্লিউএইচও ভাইরাস ইভোলুশন ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।

ডব্লিউএইচও বলছে, বিশ্বব্যাপী করোনার সি.১.২ এই ধরনের ১০০টি সিকোয়েন্স চিহ্নিত হয়েছে। মে মাসের শুরু থেকে দক্ষিণ আফ্রিকায় এটি ছড়িয়ে পড়লেও এর ‘বিস্তার’ খুব একটা দেখা যায়নি। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের মারাত্মক বিস্তার দেখা গেছে। তবে আশঙ্কা রয়েছে এ ভ্যারিয়েন্টও টিকা প্রতিরোধী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকার সুরক্ষা ভেদ করা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে আতংক।

আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১