সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

দেশে করোনায় মৃত্যু কমল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মহামারি করোনাভাইরাসে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৮৬। জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জনে।
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩৫৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১৮ জনে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ।

এর আগে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৩ হাজার ৭২৪ জনের দেহে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৭ হাজার ৫১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৮৭৩ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লাখ ২৩ হাজার ১৭৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৬০১ জন।

এর আগে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৭ হাজার ৪২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪৭৪ জন।

রোববার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান আরও ৮ হাজার ৬৬৫ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৪১ হাজার ৭৮৯ জন।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান আরও ৯ হাজার ৯০০ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ১১ হাজার ২৮৯ জন।

শুক্রবার (২৭ আগস্ট) মারা গেছেন ১০ হাজার ৭৫৫ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ১২ হাজার ৩১ জন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) মারা যান ১১ হাজার ১৭৪ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ১৬ হাজার ৫৭১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৭০৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৩৯৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮২০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৫৯২ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৭ লাখ ৫২ হাজার ২৮১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৬৪৩ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১ হাজার ১৫২ জন। মারা গেছেন এক লাখ ৮২ হাজার ৪২৯ জন।

মঙ্গলবার এ তালিকায় ফ্রান্সকে হটিয়ে পঞ্চম স্থানে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৯ লাখ ১ হাজার ১৪২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৪৮৭ জন।

অন্যদিকে ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৭ লাখ ৫৭ হাজার ৬৫০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ১৪ হাজার ৩০৮ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইরান নবম ও কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে করোনায় মৃত্যু কমল।

আপডেট সময় : ১১:১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১