সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

টিকা না নিয়ে মাস্ক খুলে ক্লাস, অর্ধেক শিক্ষার্থী আক্রান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মেরিন কাউন্টিতে একটি প্রাথমিক স্কুলে স্বাস্থ্যবিধি না মেনে পাঠদান করায় শ্রেণিকক্ষের অর্ধেক শিক্ষার্থী করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।
পাঠদানের বিষয়ে কোভিড ১৯ প্রটোকল মানার কথা বলা হয়েছিল। শিক্ষার্থীদের মাস্ক পরা, ছয় ফুট দূরত্বে বসা ও সামাজিক দূরত্ব সব ঠিক থাকলেও ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে তাদের রক্ষা মেলেনি।

গত ১৯ মে স্কুলটির একজন শিক্ষকের করোনা সংক্রমণের লক্ষণ দেখা যায়। কিন্তু তিনি তা অস্বীকার বলেন। দাবি করেন, তার অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। তিনি মাস্ক পরলেও ক্লাস নেওয়ার সময় খুলে রাখতেন।

দুদিন পর তিনি জানতে পারেন তার করোনা পজিটিভ। এর আগে তিনি টিকাও নেননি। এরপরই ক্লাসের অর্ধেক প্রায় ২৪ জন শিক্ষার্থীও সংক্রমিত হয়। শিক্ষার্থীদের মধ্যে যারা আক্রান্ত হয়েছে তারা সবাই শ্রেণিকক্ষে ওই শিক্ষকের কাছাকাছি বসতেন। সেই সংক্রমণ অন্য ক্লাসেও ছড়িয়ে পড়ে। অনেকের অভিভাবকও করোনা আক্রান্ত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন ভ্যাকসিনও নিয়েছিলেন।

মহামারি বিশেষজ্ঞ ট্র্যাকি লাম-হিনি বলেন, ওই শিক্ষক কেবল ক্ষণিকের জন্য মাস্ক খুলে রেখেছিলেন। এমন না যে তিনি কয়েক ঘণ্টা কিংবা একটি পুরো দিন মাস্কবিহীন ছিলেন। আমরা বলতে চাই এটি কেবল ওই শিক্ষকের ভুল নয়। প্রত্যেকের সুরক্ষা সচেতনতা নিয়েই প্রশ্ন রয়েছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একটু ফাঁক পেলেই ডেল্টা থাবা বসাতে পারে।

এ মাসে ব্রেভার্ড কাউন্টিতে দেড় হাজারের বেশি শিশু করোনা সংক্রমিত হয়েছে। এ ছাড়া আট হাজারের বেশি শিক্ষার্থী কোয়ারেন্টাইনে রয়েছে। আটলান্টা এলাকাতে ২৩ হাজার শিক্ষার্থী ও স্টাফ আইসোলেশনে গেছে। স্কুলগুলো যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

ডেল্টার সংক্রমণ ঠেকাতে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে একটি সিডিসি-অর্থায়িত ল্যাব দ্বারা পোস্ট করা একটি সিমুলেশন ভবিষ্যদ্বাণী করেছিল যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পরীক্ষা ছাড়াই ৭৫ শতাংশ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকা না নিয়ে মাস্ক খুলে ক্লাস, অর্ধেক শিক্ষার্থী আক্রান্ত।

আপডেট সময় : ০৮:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১