সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

সেই উজি অস্ত্রের তথ্য দিলেন মডেল পিয়াসা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর বারিধারার নিজ বাসা থেকে মাদকসহ আটক মডেল পিয়াসা ভয়ঙ্কর সেই অস্ত্রের উৎসের তথ্য দিয়েছেন। পিয়াসা জানিয়েছেন, যে উজি অস্ত্র হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন, সেটার মালিক ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির। ছবিটিও মুনিরের অফিসে তোলা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতে তোলা হয় পিয়াসাকে। এ সময় তিনি মাদক মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিয়াসার মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জবানবন্দিতে উজি অস্ত্রের উৎসের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পিয়াসা। সিআইডির জেরায় তিনি ফাঁস করেছেন অনেকের নাম। যারা তার সিন্ডিকেটে কাজ করেছেন। গরুর পেটে হীরা পাচার, মধ্যপ্রাচ্যে নারীর পাচার, দেশ থেকে অর্থ পাচারসহ বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি। এমনটাই জানা গেছে সূত্রে।

ফারিয়া মাহবুব পিয়াসা। একজন উঠতি মডেল। তাকে শেষ দেখা গিয়েছিল একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে। তবে একজন মডেল হলেও পিয়াসার তেমন কোনো কর্মকাণ্ড শোবিজ পাড়ায় দেখা মেলেনি। তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘটনায় আলোচনায় ছিলেন পিয়াসা। মডেল হিসেবে পরিচিত এ নারী নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০১৭ সালে পিয়াসা নামটি আলোচনায় এসেছিল। উচ্ছৃঙ্খল জীবনযাপন করায় সে বছর তাকে তালাক দেন দেশের প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত হোসেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হন তিনি।

কয়েক মাস আগে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মোসারাত জাহান (মুনিয়া) নামে এক তরুণীর মরদেহ। ঘুরে ফিরে এখানেও আলোচনায় আসে পিয়াসার নাম। এবার ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে উঠে এসেছে পিয়াসার নাম। এর রেশ কাটতে না কাটতেই আবার আলোচনায় সেই পিয়াসা।

গত ১ আগস্ট রাতে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। রাজধানীর বারিধারার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশির এক পর্যায়ে বিভিন্ন কক্ষে থাকা বিপুল মদ, ইয়াবা ও সিসা খাওয়ার সরঞ্জাম উদ্ধার হয়। যেগুলো পিয়াসা নিজেই আইনশৃঙ্খলা বাহিনীকে বের করে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেই উজি অস্ত্রের তথ্য দিলেন মডেল পিয়াসা।

আপডেট সময় : ০৬:২৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১