সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করলো তালেবান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুল নিজেদের দখলে নেওয়ার পর ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে তালেবান। ভারতের কেন্দ্রীয় রপ্তানি সংস্থার (এফআইইও) মহাপরিচালক ড. অজয় সাহাই বলেন, পাকিস্তানের ট্র্যানজিট রুট দিয়ে কার্গো চলাচল বন্ধ করে দিয়েছে তালেবান। এর ফলে দেশটি থেকে ভারতের আমদানি বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, আফগানিস্তানের অন্যতন বড় বাজার হল ভারত।

২০২১ সালে এখন পর্যন্ত প্রায় ৮৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করেছে দুই দেশ। কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। আফগানিস্তানের পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। পাকিস্তানের যে ট্র্যানজিট রুট দিয়ে পন্য আসা-যাওয়া করত সেই পথ এখন বন্ধ করে দিয়েছে তালেবানরা। ফেলে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে উত্তর-দক্ষিণ ট্রান্সপোর্ট করিডর খোলা রয়েছে। একই ভাবে খোলা রয়েছে দুবাই দিয়েও পন্য আমদানি-রপ্তানি।
তবে এই পরিস্থিতি কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন অজয়।

তিনি বলেন, আমি নিশ্চিত আফিগানিস্তান একটা সময় পর অনুভব করবে এগিয়ে যাওয়ার একমাত্র পথ অর্থনৈতিক উন্নতি। ব্যবসার মাধ্যমেই যা সম্ভব। তবে আমদানি-রপ্তানির সিংহভাগ বন্ধ হলেও দুবাই হয়ে কিছু পণ্য চলাচল করছে বলে জানিয়েছেন তিনি।
সাহাই আরও জানান, ভারতের সঙ্গে আফগানিস্তানের স্বাস্থ্যকর বাণিজ্য সম্পর্কই ছিল এতদিন। ভারত থেকে আফগানিস্তানে চিনি, জামাকাপড়, ঔষধ, চা, কফি, মশলা এবং ট্রান্সমিশন টাওয়ার রপ্তানি করা হয়।

এদিকে আমদানির বড় একটা অংশজুড়ে রয়েছে শুকনো ফল। এছাড়াও পেঁয়াজ ও আঠাও আমদানি করে থাকে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করলো তালেবান।

আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১