সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

বরিশালে মন্ত্রীর বাসার গেটে লাথি, প্রশাসন কি করে? প্রশ্ন বিসিসি মেয়রের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ।। পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনের গেটে যারা লাথি মেরেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে প্রশ্ন তুলেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

তিনি বলেন, এত বড় বড় কাহিনী ধরতে পারেন, অথচ এই ঘটনায় কোন এ্যাকশন নিতে পারেন না? যারা হামলা চালিয়েছে তারা কারা?

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাম্প্রতিক বিষয় নিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রীর বাসভবনে হামলার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে মহানগর আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরেন প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

এ সময়ে মেয়র আরো বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা বরিশালকে শান্তিতে রাখতে চাই। এতেদিন শান্তিতে রেখেছি সামনেও ইনশাল্লাহ রাখবো। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যারা এই ধরণের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন। অন্যথায় আমরা বাধ্য হবো এই ধরণের কর্মকান্ড প্রতিহত করার। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা উপস্থিত ছিল তা আমাদের বলার প্রয়োজন নেই। ভিডিও ফুটেজ আছে। তাদের গ্রেফতার করেন না কেন?

বর্তমান সরকারের একজন মন্ত্রী, আওয়ামী লীগের দলের লোকের বাসার গেটে যারা লাথি মেরেছেন, যারা সেখানে সংর্ঘংর্ষে লিপ্ত হন তারাতো দলের কেউ না। তারা শিক্ষক মারধরকারী। এরা অবৈধভাবে কাজ বাগিয়ে নিতে চায়, অবৈধভাবে লাভভাবন হতে চায়। অথচ স্থানীয় সংবাদপত্রে খবর বেড়িয়েছে হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগ। কিন্তু মহানগর ছাত্রলীগের কমিটি নেই। যুবলীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া ছিল। কিন্তু চেয়ারম্যান করোনার কারনে বরিশাল আসতে না পারায় হয়নি। আওয়ামী লীগের কেউ যদি হতো তাহলে আমাদের জিজ্ঞেস করতেন। কিন্তু সেসব না করে বলে দেওয়া হলো ছাত্রলীগ-যুবলীগ।

হামলাকারীদের ভিডিও দেখিয়ে মেয়র বলেন, এইসব নোংরামী এখানে চলবে না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্স নীতি। সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমার ভাইও যদি হয়, অপরাধিতো অপরাধিই। সে কোন দলের হতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহবান জানান মেয়র।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর নবগ্রাম রোড পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল জাহিদ ফারুক শামীমের বাসা বেগম ভিলার সামনে তার অনুসারী দুই পক্ষের মধ্যে সংর্ঘর্ষ হয়।

গেটের সামনে দাড়িয়ে ধূমপান করতে নিষেধ করা নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটে। এতে একজন যুবলীগ কর্মী আহত হন। যদিও ঘটনার চারদিন পরেও থানায় কোন অভিযোগ দায়ের করেনি কেউ।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নাম্বারে অসংখ্যবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মন্ত্রীর বাসার গেটে লাথি, প্রশাসন কি করে? প্রশ্ন বিসিসি মেয়রের।

আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১