সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে কাতারে তালেবানের বিশেষ বৈঠক//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রায় ২০ বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতা নিতে যাচ্ছে তালেবান। রবিবার রাতে রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান বাহিনী।

এদিকে, আফগানিস্তানের পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে কাতারের রাজধানী দোহায় চলছে তালেবানের বিশেষ বৈঠক। বৈঠকে আফগানিস্তানের ভবিষ্যত সরকার ব্যবস্থা, সরকারের গঠন এবং নাম নিয়ে আলোচনা হচ্ছে।
সোমবার আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম টলোনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালেবানের এক উচ্চপদস্থ কর্মকর্তা টলোনিউজকে জানান, তাদের নেতৃত্ব দোহায় আলোচনায় ব্যস্ত। আন্তর্জাতিক সম্প্রদায় এবং আফগানিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে তারা।

সোভিয়েত সৈন্যদের আফগানিস্তান ত্যাগের পর আফগানিস্তানে গোত্রে গোত্রে কোন্দলের মধ্যে ১৯৯৬ সালে মোল্লা ওমরের নেতৃত্বে তালেবান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। এক চোখ নষ্ট থাকা মোল্লা ওমর পরে আল কায়দার শীর্ষনেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে নিজেদের বিপদ ডেকে আনেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর ন্যাটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী আক্রমণ করে আফগানিস্তানের ক্ষমতা দখল করে। ২০ বছর পর আবার আফগানিস্তানের ক্ষমতা নিতে যাচ্ছে তালেবানের নতুন নেতৃত্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে কাতারে তালেবানের বিশেষ বৈঠক//

আপডেট সময় : ০৬:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১