সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

ঝিনাইদহে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজে ভাঙচুর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহে শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় কলেজে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (১৫ আগস্ট) সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় সকাল ১১টার পর প্রতিষ্ঠানটিতে স্থানীয় লোকজন বিক্ষোভ করেছেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা কলেজের অফিস কক্ষ ভাঙচুর করেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি ও সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিউর রহমান বলেন, দীর্ঘদিন কলেজটি বন্ধ রয়েছে। সেখানে একজন গার্ড নিয়োগ দেওয়া আছে। সেই পতাকা টাঙায়। আজ পতাকা টাঙানোর জন্য দড়ি কিনতে গেলে লোকজন ভাঙচুর করেছে। কে বা কারা ভাঙচুর করেছে তা আমি জানি না।
উল্লেখ্য, ১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজে ভাঙচুর।

আপডেট সময় : ০৯:১৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১