সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

রাজাপুরে ৫ সন্তানের জননীকে গলাকেটে হত্যা, আটক ২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে ৫ সন্তানের জননী হোসনেয়ারা বেগম বকুলকে (৫৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে রাজাপুরের টিএন্ডটি সড়ক এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত হোসনেয়ারা বকুল ওই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন বাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী হোসনেয়ারা বেগম বকুল রাজাপুর টিএন্ডটি সড়ক এলাকার তার নিজের বাসায় বসবাস করতেন। আজ রবিবার সকালে তাকে বাসায় না দেখতে পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে বাসার সামনে নিজেদের একটি ভাড়া ঘরের পিছনের কক্ষে হোসনেয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন নিহতের স্বজনরা। হোসনেয়ারা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাদ্দাম হোসেন ও পনির নামের দুইজন বাড়াটিয়াকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে ৫ সন্তানের জননীকে গলাকেটে হত্যা, আটক ২।

আপডেট সময় : ১০:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১