সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

উজিরপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ের ব্রীজ ভেঙ্গে নদীতে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে যায়। শনিবার (১৪ আগষ্ট) বেলা ২টায় ব্রীজের মাঝ বরাবর ৪৫ মিটার দৈর্ঘ্য দুইটি গার্ডার বিকট শব্দে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারী উপজেলার সাতলা চৌমোহনী রাস্তার কঁচা নদীর উপর ৬ হাজার ৩শ মিটার চেইনেজে ৪০৫ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওটিবিএল নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই ব্রীজটির কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন। চলতি বছরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রীজটি উদ্বোধন করার কথা ছিল। স্থানীয় রুহুল আমিন, মাছুম হাওলাদার, জাহাঙ্গীর শেখ জানান, বেলা ২টার দিকে বিকট শব্দে ব্রীজের ২টি গার্ডার ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রীজ নির্মাণের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় একজন শ্রমিক আহত হয় বলে জানা যায়।

ওটিবিএল কোম্পানীর প্রজেক্ট ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম জানান, প্রতিটি পিলারের মাঝে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। মাঝ বরাবরে ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এটি একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর মহিদুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ের ব্রীজ ভেঙ্গে নদীতে।

আপডেট সময় : ১২:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১