সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

পরীমনি-হেলেনা জাহাঙ্গীরসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ‘বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ’।

পরীমনি ছাড়া যে সাতজনের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে, তারা হলেন- প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, বরিশালের বানারীপাড়ার রোজিনা আক্তার, রাজধানীর মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোস।

বুধবার (১১ আগস্ট) ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটি সূত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে।

ব্যাংকগুলোতে বিএফআইইউ’র পাঠানো চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মা-বাবার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের সব তথ্য পাঠাতে হবে।

এদিকে, চিঠিতে পরীমনির নাম ‘শামসুন নাহার স্মৃতি’ উল্লেখ করা হয়েছে। তার ঠিকানা বলা হয়েছে, পিরোজপুরের মঠবাড়িয়ার বগিরাতপুরের মিরুখালী গ্রাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীমনি-হেলেনা জাহাঙ্গীরসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব।

আপডেট সময় : ১২:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১