সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

ছিনতাই করতে গিয়ে আটক শ্রমিক লীগ নেত্রী, হারালেন পদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক,: ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন জাতীয় শ্রমিক লীগের কুমিল্লার তিতাস উপজেলা শাখার মহিলাবিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার।

এ ঘটনার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার মৌসুমী আক্তার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী।

গতকাল কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়ার মেয়ে শারমিন সোনালী ব্যাংক হোমনা বাজার শাখায় টাকা জমা দিতে যান। ব্যাংকে ভিড় দেখে টাকা জমা না দিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন।

পথে হোমনা বাজারে মৌসুমী আক্তারসহ ৪ সহযোগী মিলে শারমিনের ব্যাগ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেন।

এ সময় শারমিনের চিৎকারে উপস্থিত লোকজন তিনজন নারী ছিনতাইকারীকে আটক করে। তারা হলেন হাছিনা আক্তার (২৬), আঁখি সরকার (২০) ও শিউলী (২০)।

ওই সময় মৌসুমী সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে কৌশলে মৌসুমীকে জানানো হয়, ১ লাখ টাকার মধ্যে ৮০ হাজার টাকা দিলেই আটকদের ছেড়ে দেওয়া হবে।

এ খবর পেয়ে শ্রমিক লীগের ওই নেত্রী ৮০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যান। এরপর স্থানীয়রা তাকেসহ চার নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, ভোক্তভোগী মনু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এরপর প্রাথমিক তদন্ত করে শ্রমিক লীগ নেত্রী মৌসুমীসহ চার নারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই চার নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় উত্তর জেলা শ্রমিক লীগ নেতাদের নির্দেশে মৌসুমীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছিনতাই করতে গিয়ে আটক শ্রমিক লীগ নেত্রী, হারালেন পদ।

আপডেট সময় : ১২:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১