সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

৬০ বছর বয়সেও ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে করিমগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্র জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার নাজেরা বিভাগে পড়ত। এক বছর আগে ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়।

গত ৪ আগস্ট মোবাইল ফোনে ছেলেটি তার বাবাকে দ্রুত মাদ্রাসায় যেতে বলে। তিনি মাদ্রাসায় গেলে ছেলেটি তার বাবাকে জানায়, মাদ্রাসার অধ্যক্ষ ৬০ বছর বয়সী নূর মোহাম্মদ আজমী তাকে একাধিকবার বলাৎকার করেন। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে অধ্যক্ষ আবারও তাকে শয়নকক্ষে নিয়ে বলাৎকার করেন।
এরপর বলাৎকারের বিষয়টি জেনে তার বাবা মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে থানায় মামলা দায়ের করেন।

মামলার পরে গত শনিবার করিমগঞ্জ থানা পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করে। তিনি করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ এর ৯/১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ৯টার দিকে অধ্যক্ষ হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬০ বছর বয়সেও ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার।

আপডেট সময় : ০৮:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১