ভালুকায় আসপাডার উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার বিতরন।
- আপডেট সময় : ০৩:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ৮৮ বার পড়া হয়েছে

– এস.এম. সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হতদরিদ্র রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন।
৯আগষ্ট (সোমবার) উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুরে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক বিতরন ক্যাম্পেইন’র আয়োজন করেন পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন (আসপাডা)।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট ৫টি অক্সিজেন সিলিন্ডার ২৫০০শত মাস্ক হস্তান্তর করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদের সভাপতিত্বে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সুদেব চন্দ্র রায়, উপ-পরিচালক আলমগীর হোসেন সোহেল সহ অন্যান্যরা ।
আলোচনা শেষে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের কর্মীগন সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করে স্বাস্থ্য সচেতনতায় উদ্বোদ্ধ করেন।

























