ডিমলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৩:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ৯৭ বার পড়া হয়েছে

মোঃগোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় ১৫ আগষ্ট ২০২১ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে ” জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে “জাতীয় শোক দিবস” পালনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নার্থ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম সরকার, প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সহ উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাস সচেতনতায় এবারে জাতীয় শোক দিবসে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে জাতীয় পতাকা উত্তলন করা হবে। জাতীয় পতাকা উত্তলনে কোন প্রকার অনিয়ম যেন না হয় সেদিকে সচেতন হতে হবে। এছাড়াও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নানা আলোচনা করা হয়। সভার সভাপতিত্বে আলোচনা সভা সকল কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন

























