পটুয়াখালীতে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা আটক।
- আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী সংবাদদাতা: কলেজ ছাত্রীর দায়ের করা ধর্ষন মামলায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর ছিদ্দিককে আটক করেছে র্যাব-৮। ৮ আগষ্ট(রবিবার) পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
এর আগে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামকে হত্যার প্রতিবাদে পটুয়াখালী জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে যোগ দিতে এসেছিলেন ধর্ষণ মামলার আসামী আবু বকর ছিদ্দিক। সেখান থেকেই র্যাব-৮ এর সদস্যদের হাতে আটক হয় তিনি।
জানা যায়, গত ২৭ জুলাই পটুয়াখালীর কলাপাড়ায় আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছিলেন এক কলেজ ছাত্রী। শিক্ষার্থী নিজে বাদী হয়ে অভিযুক্তকে একমাত্র আসামী করে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গলাচিপা সরকারী কলেজের একাদশ শ্রেনীর ২য় বর্ষের ওই শিক্ষার্থীর সাথে এক বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ছিদ্দিকের। ঘটনারদিন ওই ছাত্রীকে ছিদ্দিক বিয়ের প্রস্তাবে নিজ বাড়িতে নিয়ে যায়। এসময় ঘরে কেউ না থাকায় ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঐ ছাত্রী ৯৯৯ এ কল দিয়ে তাকে উদ্ধারে পুলিশের সহায়তা চান। রাত ৮ টার দিকে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে।

























