সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

ধাপে ধাপে শিথিল হবে লকডাউন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধি-নিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, দেশে করোনা সংক্রমণ কমলেও মৃত্যুর হার কমেনি।

রবিবার তিনি বলেন, আগামীতে দোকানপাট আস্তে আস্তে খুলে দিতে হবে। কিন্তু সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মাস্ক পরার বিষয়টিতে বেশি গুরুত্ব দিচ্ছি। এখন যে গণটিকাদান কর্মসূচি চলছে তা ১২ তারিখ পর্যন্ত চলবে, এই কর্মসূচির মাধ্যমে কর্মজীবী মানুষকে টিকা দেয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে সব কিছুই খুলে দেয়া হবে সীমিত পরিসরে। সে ক্ষেত্রে গণপরিবহন, অফিস-আদালত সব কিছুই। আগামীকালের মধ্যে বিষয়গুলো পরিষ্কার হবে।

অর্থনৈতিক দিকটি মাথায় রেখে ১১ তারিখ থেকে ধাপে ধাপে সব খুলে দেয়া হবে, তবে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে, জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধাপে ধাপে শিথিল হবে লকডাউন।

আপডেট সময় : ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১