সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

আলেমদের ভীতি দূর করতে টিকা নিলেন বাবুনগরী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আলেম সমাজের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে যে ভীতি ও দ্বিধা রয়েছে তা দূর করতেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।
রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেন।

সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলেম সমাজের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে। কিন্তু এটি একটি সংক্রামক ভাইরাস। বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন।
এমতাবস্থায়, জুনায়েদ বাবুনগরীর ভ্যাকসিন গ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে প্রচার করা হলে আলেম সমাজ টিকা গ্রহণে উৎসাহ পাবে বলেও মনে করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এদিকে, শনিবার (৭ আগস্ট) সারাদেশে একদিনে রেকর্ড ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে রেকর্ড ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে প্রথম ডোজ দেয়া হয়েছে। অন্যদিকে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টিকাগ্রহীতাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ হাজার ৭৯ জন। এর মধ্যে পুরুষ রয়েছেন ১৬ হাজার ২১৯ জন, নারী ১০ হাজার ৮৬০ জন।
আর ফাইজারের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ পেয়েছেন ৪ হাজার ১৩৫ জন, নারী ৫৩৯ জন।
এছাড়া চীনের সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ২৪ লাখ ৯৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পুরুষ নিয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৯১৭ জন। নারী ১১ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন। সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ৪৫ জন। তার মধ্যে পুরুষ নেন ১২ হাজার ৮৮৩ জন, নারী ৯ হাজার ১৬২ জন।
মডার্না প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৭২১ জন। পুরুষ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ১৯ জন, নারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৭০২ জন। আর দ্বিতীয় ডোজ কেউ পায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলেমদের ভীতি দূর করতে টিকা নিলেন বাবুনগরী।

আপডেট সময় : ১০:০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১