সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

উজিরপুরে সন্ত্রাসী হামলায় বীর মুক্তিযোদ্ধা বাবার পরে এবার ছেলের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় বীর মুক্তিযোদ্ধা বাবার দেলোয়ার হোসেন তালুকদারের পরে বড় ছেলে বিপ্লব তালুকদারের মৃত্যু হয়েছে। ০৭ আগষ্ট শনিবার বেলা ১২ টায় বিপ্লব তালুকদার(৩৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিপ্লব তালুকদারের স্ত্রী রোজিনা ও তার ভাই সোহাগ তালুকদার সিসিইউতে চিকিৎসাধিন রয়েছেন। এদিকে বিপ্লবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার (৭০) কে প্রতিপক্ষ নুরুল ইসলাম সিপাহী ও তার লোকজন প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র ও মাছ শিকারের টেডা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এসময় নিহতের ছেলে বিপ্লব তালুকদার, সোহাগ তালুকদার ও জুয়েল তালুকদার এবং বিপ্লবের স্ত্রী রোজিনা বেগমকেও নৃশংসভাবে কুপিয়ে আহত করা হয়। তাদেরকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে তরিকুল ইসলাম জুয়েল বাদী হয়ে ৩২ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের ঘাতকদের ফাঁসির দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা সম্প্রতি মানববন্ধন কর্মসূচি পালণ করেছেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ বলেন, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদান্তাধীন রয়েছে। ইতিমধ্যে এজাহার নামীয় ৪জন আসামীকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে সন্ত্রাসী হামলায় বীর মুক্তিযোদ্ধা বাবার পরে এবার ছেলের মৃত্যু।

আপডেট সময় : ০৪:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১