নাগরপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত।
- আপডেট সময় : ০৭:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১ ৮৮ বার পড়া হয়েছে

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ আগষ্ট),জন্মদিন উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল।
বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। এই সংগঠনের সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ‘৬৯-র গণঅভ্যুত্থান’ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বাসভবন আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর সহ অন্যান্যরা।

























