সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

নাগরপুরে ভাইয়ের হাতুড়ি পেটায় বোন হাসপাতালে ভর্তি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম সুজন,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে বড় বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন দুয়াজানি গ্রামে।

গত রবিবার (১ আগষ্ট)আনুমানিক বিকাল ৬ঃ৩০ ঘটিকার সময় দক্ষিণ দুয়াজানি গ্রামের মোঃ মুক্তার শিকদার তার আপন বড় বোন রেনু বেগম (৫৮)কে জমিসংক্রান্ত বিরোধের জেরে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে। বর্তমানে রেনু বেগম নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ হামলার ঘটনায় আহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামি করে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করছেন।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়,আহত রেনু বেগম কে তার পিতা মৃত মোসলেম শিকদার দুয়াজানি মৌজায় ২.৫ শতাংশ জায়গা সাব কবলা দলিল করে দেয়। উক্ত জায়গায় রেনু বেগম পরিবার সহ ১৫ বছর ধরে বসবাস করছেন।কিন্তু রেনু বেগমের আপন ছোট ভাই মোঃ মুক্তার শিকদার বড় বোনের জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে।এ জমি সংক্রান্ত বিরোধের জেরে গত রবিবার মুক্তার শিকদারগং রেনু বেগম ও তার পরিবারের উপর হামলা চালায়।এ হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে রেনু বেগম ও তার ছেলে কাউছার হোসেন বর্তমানে নাগরপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।

এবিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ভাইয়ের হাতুড়ি পেটায় বোন হাসপাতালে ভর্তি।

আপডেট সময় : ০৭:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১