সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১ ৯৭ বার পড়া হয়েছে

মাসুদ রানা জীবননগর থানা প্রতিনিধি।
জীবননগর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার (২ আগস্ট) বেলা ১টায় জীবননগর উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত কলিমদ্দিনের ছেলে আবু সুলতান মেগা (৫৫)।এছাড়া এসময় আহত হয়েছেন একই গ্রামের মোঃ ফজলুর ছেলে মোঃ আজিজুল হক (৪০)।
প্রত্যক্ষদর্শী মোঃ সোহেল রানা জানান, ওই কৃষক জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই এক কৃষক মারা যান। এ সময় আহত হন আরো একজন।
আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আবু সলতান মেগা নামে একজনকে মৃত ঘোষণা করেন।

























