সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালো পাকিস্তান।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১ ৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
পাকিস্তান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার পাঠানো হয়েছে।
সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে।
প্রসঙ্গত, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাজার কেজি হাড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

























