সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে আলমসাধুসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া ৩টি আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত যান) উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় তাদের হাতে গ্রেফতার হয় চোরচক্রের ৩ সদস্য। গতকাল মঙ্গলবার ভোরে জেলার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জসিমউদ্দিন (৩৫), আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আশরাফ আলীর ছেলে বাশি (৩৫) এবং একই উপজেলার পারকৃঞ্চপুর গ্রামের শ্রী সুধীর প্রামাণিকের ছেলে শ্রী খোকন প্রামাণিক (৩৫)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ অঞ্চলের সংখ্যা গরিষ্ঠ দরিদ্র শ্রেণির মানুষ নসিমন, করিমন, আলগামন, পাখি ভ্যান ইত্যাদি যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। সম্প্রতি প্রায় শোনা যাচ্ছিলো যে, সহজ-সরল এসব মানুষদের কাছ থেকে খুব কৌশলে একশ্রেণির দুর্বৃত্ত অযান্ত্রিক যানবাহনগুলো চুরি ছিনতাই করে নিচ্ছে এবং অপরাধীরা এ ধরনের ঘটনা ঘটাতে চলতি বছরের একটি ঘটনায় খুন পর্যন্ত সংঘটন করেছে।

বিধায় এই অপরাধ চক্রকে সমূলে উৎপাটনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার ওসির নেতৃত্বে এসআই হাসানুজ্জামানসহ সদর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোরে এ ধরনের ঘটনায় জড়িত একটি দলকে গ্রেফতার এবং তাদের দখল ও নিয়ন্ত্রণ থেকে শ্যালোইঞ্জিন চালিত ৩টি চোরাই আলমসাধু উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে আলমসাধুসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার।

আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১