সংবাদ শিরোনাম ::
নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার

দক্ষিণ চীন সাগরে ২ যুদ্ধজাহাজ মোতায়েন করবে ব্রিটেন//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে তখন ওই সাগরে স্থায়ীভাবে দু’টি যুদ্ধজাহাজ মোতায়েন করার কথা ঘোষণা করেছে ব্রিটেন। জাপান সফররত ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস মঙ্গলবার টোকিওতে স্বাগতিক দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করে বলেন, “চলতি বছর আরো পরের দিকে যুক্তরাজ্য স্থায়ীভাবে এ অঞ্চলে দু’টি যুদ্ধজাহাজ মোতায়েন করবে।”

ওয়ালেস বলেন, আগামী সেপ্টেম্বরে ব্রিটিশ বিমানবাহী রণতরী ‘কুইন এলিজাবেথ’ এবং এর সহচর জাহাজগুলোর সমন্বয়ে গঠিত একটি স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগরে টহল দেবে এবং তারপরই স্থায়ীভাবে দু’টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে।

মঙ্গলবার টোকিওতে জাপানি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যে স্ট্রাইক গ্রুপটি জাপান সফর করবে। এর ফলে জাপানের সঙ্গে ব্রিটেনেরর প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ‘নতুন যুগের সূচনা’ হবে।

দক্ষিণ চীন সাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েনের এ সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, মিত্র ও সহযোগী দেশগুলো প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটেন তা রক্ষা করতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দক্ষিণ চীন সাগরে ২ যুদ্ধজাহাজ মোতায়েন করবে ব্রিটেন//

আপডেট সময় : ০৩:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১