সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

পাত্রী খুঁজছে তালেবান: আতঙ্কে মেয়েরা, বাবাদেরও ঘুম হারাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করার পরে আবারও তালেবান মাথা চাড়া দিয়ে উঠেছে। একের পর এক জেলা দখলে নিচ্ছে তারা। আর এতেই শেষ নয়। তালেবান তাদের দখলকৃত এলাকায় একটি নোটিশ জারি করেছে স্থানীয় মসজিদের ইমামদের উদ্দেশ্যে, সেখানে বলা হয়েছে ১৫ বছরের বেশি মেয়ে এবং ৪৫ বছরের বয়সের নিচে যেসব বিধবা মহিলা রয়েছেন তাদের নামের তালিকা দিতে হবে।

আর এই নির্দেশনার পরে আতঙ্কে দিন কাটছে আফগান মেয়েদের। আর বাবাদের ঘুম হারাম হয়ে গেছে দুশ্চিন্তায়। মূলত যুদ্ধরত তালেবানদের জন্য পাত্রী খুঁজছে তারা।

তালেবানের কালচারাল কমিশনের তরফ থেকে বিবৃতি জারি করে দখলকৃত অঞ্চলগুলোর ইমাম কিংবা ধর্মীয় নেতার কাছে এ নির্দেশ পাঠানো হয়েছে। শিগগিরই তালিকা পৌঁছানোর তাগিদ রয়েছে চিঠিতে। বিয়ের পর পাকিস্তানের ওয়াজিরিস্তানে নিয়ে যাওয়া হবে সংশ্লিষ্ট মেয়ে বা মহিলাকে। সেখানে ইসলাম ধর্মে দীক্ষিত করার পর তারা হৃত গৌরব ফিরে পাবেন, এমনই দাবি তালেবানের।

স্থানীয়দের আশঙ্কা, তালিকা হাতে পেতেই হিংস্র হয়ে উঠবে তালেবান। বাড়ি বাড়ি ঢুকে মেয়ের বাবাদের বাধ্য করবে বিয়ে দিতে। রাজি না হলে তুলে নিয়ে যাবে মেয়েদের। এভাবে একে একে প্রাপ্তবয়স্ক সব মেয়েকেই বিয়ে দেওয়া হবে যুদ্ধক্ষেত্রে থাকা বিভিন্ন যোদ্ধাদের সঙ্গে।

এ ব্যাপারে হাজি রোজি বাইগ বলেন তার ২৩ বছর ও ২৪ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। ‘আমি তো বটেই, আমার পরিচিত যাদেরই মেয়ে আছে, সবাই দুশ্চিন্তায় ভুগছেন। মেয়েরা আতঙ্কে নাওয়া-খাওয়া ছেড়ে শুধুই কাঁদছে। শুনতে পাচ্ছি, মেয়েদের তুলে নিয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে বিয়ে দিচ্ছে তালেবানরা।

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘সরকারের শাসনে আমরা কত শান্তিতে ছিলাম! অন্তত আমাদের স্বাধীনতা ছিল।’ সাংবাদিকদের তিনি বলেন, ‘তালেবান দখল নেওয়ার পর থেকেই আমরা আশঙ্কায় ভুগছি। জোরে কথা বলতে পারছি না, গান শুনতে পারছি না, সিনেমা দেখা বারণ। এমনকি মহিলারা বাড়ির সামনে বাজারটুকু যেতে সাহস পাচ্ছেন না।

আফগান-তালেবান বৈঠক শেষ: কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আফগান-তালেবান বৈঠক। তবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার গতি বাড়াতে আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা।

কাতারের রাজধানী দোহায় দুদিনের আলোচনা শেষে রবিবার এক যৌথ বিবৃতিতে তারা এ কথা জানান। গত কয়েক মাস ধরেই তালেবান বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন আফগান সরকারের প্রতিনিধিরা। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাত্রী খুঁজছে তালেবান: আতঙ্কে মেয়েরা, বাবাদেরও ঘুম হারাম।

আপডেট সময় : ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১