সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার নতুন কমিটি প্রস্তাব করলেন এরিক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বাদ দিয়ে দলের নতুন কমিটি প্রস্তাব করেছেন দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ।

তার প্রস্তাবিত কমিটিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদকে দলের চেয়ারম্যান করা হয়েছে। আর নিজের মা বিদিশা সিদ্দিকীকে জাপার কো-চেয়ারম্যান ঘোষণা করেছেন এরিক। এছাড়া বড় ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে নতুন এ কমিটির প্রস্তাব করেন এরিক।

এরিক বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন, তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।’

এরিক বলেন, ‘জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি (জিএম কাদের) অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন, আমরা তাকে মানি না।’

বিদিশা বলেন, ‘আমরা এরিক এরশাদের ঘোষণা মেনে চলব। এরশাদ সাহেবের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমাদের কেউ থামাতে পারবে না। দুই সন্তানকে পাশে নিয়ে নতুন প্রজন্মের কাছে বার্তা দেব। এরশাদ সাহেব কী করেছেন, সবাইকে সেটা মনে করিয়ে দেব।’

অনুষ্ঠানে সাদ এরশাদ বলেন, ‘আমরা জঞ্জালমুক্ত থাকতে চাই। এই দিনে বাবার জন্য দোয়া করতে চাই। সবার কাছে দোয়া চাই।’

স্মরণ সভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তৃতা করেন দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার নতুন কমিটি প্রস্তাব করলেন এরিক।

আপডেট সময় : ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১