সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে ফের বাড়ল করোনায় মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতে আবারও বাড়ল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে মৃত্যুর দৈনিক সংখ্যা জুলাইয়ের প্রথম দিনের পর উদ্বেগ বাড়িয়ে ফের হাজারের গণ্ডি পার হলো।

শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৭৩৮ জন আক্রান্ত মারা গেছেন।

এ সময় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৬৬ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। তবে দৈনিক সংক্রমণ আগের থেকে কমলেও সক্রিয় রোগীর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। এই মুহূর্তে ৪ লাখ ৫৫ হাজার ৩৩ জন করোনার আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া দৈনিক টিকাকরণ হয়েছে সাড়ে ৩ লাখের বেশি।

১ জুলাইয়ে মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল, তার আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৫ জন মারা গিয়েছিল। তারপর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের নিচেই ছিল। তবে গত ২৪ ঘণ্টায় ফের তা ঊর্ধ্বমুখী হলো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত দেশটির ৪ লাখ ৭ হাজার ১৪৫ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৮ হাজার ৯৩০ জন এবং আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৫৪২ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে ফের বাড়ল করোনায় মৃত্যু।

আপডেট সময় : ০৯:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১