বাবুগঞ্জে ভাগ্নিকে শ্লীলতাহানীর অভিযোগে মামা আটক।
- আপডেট সময় : ০১:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ১০৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে ভাগ্নিকে শ্রীলতাহনীর অভিযোগে মামাকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী দুই সন্তানের জননী মামা সাহিন সরদারের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে ওই রাতেই পুলিশ অভিযুক্ত মামা সাহিন সরদারকে (৩৫) আটক করেছে। আটককৃত সাহিন সরদার উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী গ্রামের মোঃ মকের আলী সরদারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী গ্রামে (বেঁদে পল্লী) বাবার বাড়িতে ভুক্তভোগী দুই সন্তানের জননী ছেলে সন্তান ও স্বামীকে নিয়ে বসবাস করে আসছিলেন। তার মামা সাহিন সরদারও তাদের পাশের ঘরে থাকতেন। বেশ কিছুদিন থেকেই সাহিন সরদার ভাগ্নিকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৬ জুলাই সকালে প্রতিদিনের মত ভুক্তভোগীর স্বামী দিন মজুরের কাজে বের হলে বাড়িতে একা পেয়ে মামা সাহিন সরদার দুই সন্তানের জননী ( ভাগ্নি) কে ধর্ষনের চেষ্ঠা করেন। মামার হাত থেকে বাচতে ডাকচিৎকার দিলে ভুক্তভোগীর মা ছুটে এসে মেয়েকে উদ্ধার করেন। পরে বেঁদে সম্প্রদায়ের সরদারসহ স্থানীয় ব্যক্তিদের জানিয়ে কোন প্রতিকার না পেয়ে বৃহস্পতিবার রাতে( ৮ জুলাই) ভুক্তভোগী শ্লীলতাহানীর অভিযোগ এনে বাবুগঞ্জ থানায় মামা সাহিন সরদারকে আসামী করে লিখিত অভিযোগ করেন। ওই রাতেই বাবুগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত সাহিন সরদাকে আটক করেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সাহিন সরদার কে আটক করা হয়েছে। শুক্রবার আটককৃত কে নারী ও শিশু নির্যাতন আইনে ৯(৪)(খ) ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। মামলা নং-০৫।


























