সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাংলাদেশে টিকা পাঠিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টুইট।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে উপহার দেওয়া যুক্তরাষ্ট্রের মডার্নার প্রথম চালানের ১২ লাখ ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে মডার্নার এ টিকা এসে পৌঁছায়।

এ ছাড়া দ্বিতীয় ফ্লাইটে বাকি ১৩ লাখ টিকা শনিবার (৩ জুলাই) সকালে দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। এদিকে মডার্নার টিকা বাংলাদেশে পাঠানো নিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থোনি ব্লিনকেন।
মডার্নার টিকা বিমানে লোডিংয়ের একটি চিত্র টুইট করে তিনি লিখেছেন, বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা প্রদানের একটাই উদ্দেশ্য, আর তা হলো জীবন বাঁচানো। তিনি আরও লিখেন, এটা কেবল শুরু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উল্লেখ করে ব্লিনকেন লিখেন- ‘প্রেসিডেন্ট যেমনটি বলেছেন “করোনাভাইরাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে যুক্তরাষ্ট্র হবে দুনিয়ার জন্য টিকার মজুতাগার।’
এদিকে মডার্নার টিকা বহনকারী প্রথম ফ্লাইট অবতরণের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এর আগে বুধবার (৩০ জুন) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, ‘জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকা দেশে পৌঁছাবে। ওই সময়েই ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছিল বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশে টিকা পাঠিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টুইট।

আপডেট সময় : ০৭:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১