সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাল পাসপোর্ট ও ভিসার মাস্টারমাইন্ড গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ায় বিপুল পরিমাণ জাল ভিসা, পাসপোর্ট, আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স জব্দসহ মিয়ানমারের রকার্স নামে এক মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

স্থানীয় সময় সোমবার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ জানান, গত বছরের মাঝামাঝি সময়ে এক বাংলাদেশি কর্মীকে গ্রেপ্তারের পর অননুমোদিত অস্থায়ী কর্মসংস্থান পরিদর্শন পাসের (পিএলকেএস) বিস্তারিত তদন্ত শুরু করে ইমিগ্রেশন বিভাগ।
মহাপরিচালক জানান, সন্দেহভাজন এই ব্যক্তি যিনি ২০১৬ সাল থেকে ইমিগ্রেশনের ডকুমেন্টসহ অন্যান্য নথিপত্রের জালিয়াতি সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন এমন অভিযোগে চার মাস নজরদারির পর গত শনিবার কুয়ালালামপুরের কোতারায়া শপিং সেন্টারে ‘রকার্স’ নামে ৩৮ বছর বয়সী মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়।

এ সময় চেরাসের বন্দর তাসিক সেলাতানের বিলাসবহুল একটি কন্ডোমিনিয়াম থেকে জাল ডকুমেন্ট প্রসেসিং ল্যাব থেকে প্রচুর পরিমাণ জাল ভিসা, ইউএনএইচসিআর কার্ড, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশের পাসপোর্ট, বিবাহের প্রশংসাপত্র, মিয়ানমারের জন্ম সনদপত্র, আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রনিক হার্ডওয়্যার, রাসায়নিক পদার্থ, অফিসিয়াল রাবার স্ট্যাম্প, কম্পিউটার, নয়টি প্রিন্টার, দুটি ল্যামিনেশন মেশিন, একটি খোদাই মেশিন, স্ক্যানারসহ জাল নথিপত্র তৈরি করার বেশ কয়েকটি সরঞ্জামসহ নগদ ১৫ হাজার রিঙ্গিত জব্দ করা হয়।
তিনি সাধারণত হোয়াটসঅ্যাপ, ভাইবার, উইচ্যাট এবং টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতেন। ক্লায়েন্টদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক। তাদের কাছ জনপ্রতি ভুয়া অস্থায়ী ভিজিট পাসের জন্য ৩০০ থেকে এক হাজার রিঙ্গিত, পাসপোর্টে এরাইভাল ও ডিপার্চার সিলের জন্য ২০০ রিঙ্গিত, জাল পাসপোর্ট তৈরির জন্য ৫০০ রিঙ্গিত, মালয়েশিয়ান বিবাহ ও জন্ম সনদের জন্য ১০০ রিঙ্গিত করে চার্জ নিতেন।
তিনি আরও জানান, সন্দেহভাজন এই ব্যক্তি বর্তমানে ১৪ দিনের রিমান্ডে রয়েছে এবং নথি জালিয়াতির অভিযোগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৫(ডি) ধারায় তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাল পাসপোর্ট ও ভিসার মাস্টারমাইন্ড গ্রেপ্তার।

আপডেট সময় : ১২:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১